×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ১১৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বিল থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতন দিয়ার এলাকার বাজার দিয়ার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহিত ভ্যান চালকের নাম আলম খোন্দকার (৪৫)। সে উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের মৃত আজগর খোন্দকারের ছেলে।

স্থানীয় জনগণ ও নিহতের স্বজনরা জানান,মঙ্গলবার রাত ১২ টার সময় ফোন পেয়ে নিহত আলম খোন্দকার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলে সে আর বাড়ি ফেরেনি। আলমের ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে আলমের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। কিন্তু কোথায়ও তাকে পাওয়া যায়নি। তিন দিন পর শুক্রবার সকালে নিখোজের পরিবার উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। ওই দিনই বিকেলে কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিলে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় জনায়। পরে ঘটনাস্থল থেকে নিহত আলম খোন্দকারের লাশ উদ্ধার করে থানা পুলিশ। বিগত ৫ থেকে ৬ বছর আগে আলমের স্ত্রী মারা যান। নিহত আলম খোন্দকারের দুইটি ছেলে ও একটি মেয়ে রয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মগে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ বিষয়ে এখন পর্যন্ত মৃত্যুর কোন সঠিক কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat