×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-২২
  • ৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, আওয়ামী লীগ বিএনপির হুংকারে ভয়পায় না।আজ রোববার দুপুরে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমান বলেন, যারা জাতীয় সরকার ও তত্বাবধায়কের ইন্স্যু নিয়ে রাজপথ গরম করার কথা বলছেন, দাবী আদায় করেই ঘরে ফিরবো বলছেন, আসলে তারা রাজপথে নেই, ঘরের মধ্যে থেকেই হুংকার দিচ্ছেন। আওয়ামী লীগ ওই হুংকার শুনে ভয় পায় না।
তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারী মাসের প্রথম দিকে সাংবিধানিক নিয়মেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে নেতৃত্ব দেবে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, দূর্নীতির বরপূত্র তারেক জিয়া লন্ডনে বসে মির্জা ফকরুলকে দিয়ে দেশে মিথ্যাচার করাচ্ছেন। বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, কিন্তু সেই সেতু আজ দৃশ্যমান, যারা বিদেশে টাকা পাচারের ধুয়া তুলে পানি ঘোলা করার চেষ্টা করছেন, তারা ভূলে গেছেন, তারেক রহমান বিদেশে কত টাকা পাচার করেছেন, জিয়া পরিবার কেন দূর্নীতিবাজ পরিবার হিসেবে খেতাব পেয়েছিল?
সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সংসদ সদস্য মেরিনা জাহান, তানভীর শাকিল জয় এমপি ও ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।
সন্মেলনের প্রথম অধিবেশন শেষে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat