×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-২৪
  • ৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গাদের নিজ বাসভূমি মিয়ানমারে ফিরে যেতে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বাংলাদেশে সদ্য নিযুক্ত জাতিসংঘের আবাসিক কোঅর্ডিনেটর গাওন লিউইস আজ এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রীর কাছে তাঁর পরিচয় পত্র হস্তান্তরকালে তিনি এ আহ্বান জানান। লিউইস এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরাসের দেয়া একটি পত্র হস্তান্তর করেন। তিনি বিদায়ী কোঅর্ডিনেটর মিয়া সিপোর স্থলাভিষিক্ত হলেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন রোহিঙ্গাদের দেশে ফিরে যাবার বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টিতে জাতিসংঘ এবং স্টেকহোল্ডারদের প্রচেষ্টা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী গত অক্টোবরে বাংলাদেশ সরকার এবং ইউএনএইচসিআর’র মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে ভাসানচরে জাতিসংঘ সংস্থাগুলোর কর্মকান্ড শুরু করার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সদ্য দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘ কর্মকর্তা লুউইসকে স্বাগত জানিয়ে উন্নয়ন, শান্তি এবং নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের সহযোগিতা আরও জোরদারের ব্যাপারে দৃঢ় আশা প্রকাশ করেন।
বৈঠকে লুউইস সকল ক্ষেত্রে উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। বৈঠকে তারা বৈশ্বিক জলবায়ু কর্মসূচিতে অর্থায়নে এবং জাতিসংঘ শান্তিরক্ষা কর্মকান্ডে বাংলাদেশের ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
আইরিশ নাগরিক লিউইস প্রায় বিশ বছর জাতিসংঘে কর্মরত। এরআগে তিনি ফিলিস্থিনে জাতিসংঘের ইউএনআরডাব্লিউ’র (ইউএন রিলিফ এবং ওয়ার্ক এজেন্সি) পরিচালক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat