×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের ডিজিজ এজেন্সি প্রকাশিত আপডেড প্রতিবেদনে জানিয়েছে, মহামারি আকারে ছড়ানো দেশগুলোর বাইরে বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা ২১৯ জনে দাঁড়িয়েছে। 
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) বুধবার রাতে মহামারি সংক্রান্ত এক রিপোর্টে বলেছে, এক ডজনেরও বেশী দেশে যেখানে মাঙ্কিপক্স অস্বাভাবিক, বেশীর ভাগ ইউরোপে, কোন দেশে অন্তত একজনের সংক্রমণ শনাক্ত নিশ্চিত করা হয়েছে। 
এতে বলা হয়, ‘এই প্রথমবারের মতো ইউরোপে সংক্রমণের চেইনগুলো পশ্চিম বা মধ্য আফ্রিকার সাথে পরিচিত মহামারি সংক্রান্ত সংযোগ ছাড়াই শনাক্ত করা হয়েছে, সেখানে এই রোগটি স্থানীয় পর্যায়ে রয়েছে।’
আক্রান্তদের বেশীর ভাগই যুবক, পুরুষদের সাথে যৌন সম্পর্কেযুক্ত হিসাবে তাদের চিহ্নিত করা হয়েছে।
যুক্তরাজ্যে মাঙ্কিপক্স অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, সেখানে মে মাসের প্রথম দিকে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত করা হয়, সেখানে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জন। আক্রান্তের দিক থেকে এর পরেই রয়েছে স্পেনে ৫১ জন এবং পর্তুগালে ৩৭ জন। ইউরোপের বাইরে কানাডায় ১৫ জন এবং যুক্তরাষ্ট্রে ৯ জন।
২০ মে মাঙ্কিপক্স সংক্রমণের রিপোর্ট সংরক্ষণ থেকে বুধবার পর্যন্ত সংক্রমণ ৫ গুণ বৃদ্ধি পেয়েছে, ইইউ এজেন্সি বলেছে, ২০ মে ইউরোপে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ জন। 
ইসিডিসি এই সপ্তাহের শুরুতে বলেছিল সংক্রমণের ঝুঁকি ‘অত্যন্ত কম’ তবে সতর্ক করে দিয়েছিলো যে যাদের একাধিক যৌনসঙ্গী রয়েছে, যৌন অভিমুখিতা নির্বিশেষে তারা বেশী ঝুঁকিতে রয়েছে। 
ক্লিনিকাল উপস্থাপনায় এটিকে হালকা বলে বর্ণনা করে বলা হয়েছে, এতে এখনো কারো মৃত্যু হয়নি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat