×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৯১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কলকাতার গরফা এলাকার উঠতি অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধারের পর অভিনেত্রী ও মডেল বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গের নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, বিদিশার বয়স ২১ বছর। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কেননা তার একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার (২৫ মে) গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার মরদেহ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মরদেহের পাশে মিলেছে একটি সুইসাইড নোটও।
পল্লবীর অস্বাভাবিক মৃত্যুর পর ফেসবুকে তা নিয়ে মন্তব্য করেছিলেন বিদিশা। বুধবার তার রহস্যময় মৃত্যুর পর আলোচনায় উঠে এসেছে মডেলের সেই ফেসবুক পোস্ট।
ওই ফেসবুক পোস্টে বিদিশা লিখেছিলেন, ‘মানে কী এ সব’। ফেসবুকে পল্লবীর ছবিও শেয়ার করেছিলেন বিদিশা। সেখানে তিনি এ-ও লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’।
সেই ঘটনার ১০ দিনের মধ্যেই নাগেরবাজারের ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলো। ইতোমধ্যেই মরদেহটি ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ মে পশ্চিমবঙ্গের গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ। সেই ঘটনার ধোঁয়াশা কাটতে না কাটতেই আরও একটি রহস্যজনক মৃত্যু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat