×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-২৭
  • ১০২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায় : নড়াইলে লোহাগড়া থানা পুলিশ অভিযানে চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক যুবতীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৬) মে দুপুরে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পঁচাশিপাড়া এলাকা থেকে লিপি বেগম (২৫) নামে ওই যুবতী কে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের আনিছ মোল্যার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) মোহাম্মদ মামুনুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার লাহুড়িয়া পঁচাশিপাড়া আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘরের মধ্যে হতে ৩ কেজি গাঁজাসহ আটক করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ । এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক মাদক ব্যবসায়ী রাজু মোল্লা (৩২)
লক্ষ্মীপাশা ইউনিয়নের সিঙ্গা গ্রামের ছাত্তার মোল্লা( সাত্তার বয়াতির) ছেলে। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা বেচাকেনা করে
আসছিল। লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে লোহাগড়া থানার এসআই তৌফিক ও এএসআই মিকাইল
হোসেনের নেতৃত্বে একদল পুলিশ লোহাগড়া বাজারের শীতল মার্কেটের গলিপথ থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজু মোল্লাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । গ্রেফতার রাজুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat