×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৫৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রায় দুই ডজন আফগান নারী "রুটি, কাজ, স্বাধীনতা" স্লোগান দিয়ে রোববার রাজধানীতে তাদের অধিকারের উপর তালেবানের কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে।
আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবানরা আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপের পর দুই দশকে অর্জিত নারীদের সমস্ত অর্জন কেড়ে নিয়েছে।
বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে "শিক্ষা আমার অধিকার! স্কুল আবার খুলুন!" ইত্যাদি স্লোগান দেয়। এ সময় তাদের অনেকেরই মুখম-ল বোরকায় ঢাকা ছিল। 
এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, কর্তৃপক্ষ সাধারণ পোশাকে তালেবান যোদ্ধাদের মোতায়েন করায় সমাবেশ শেষ করার আগে বিক্ষোভকারীরা কয়েকশ মিটার পর্যন্ত মিছিল করেছে।
বিক্ষোভকারী ঝোলিয়া পারসি বলেন, "আমরা একটি ঘোষণা পড়তে  চেয়েছিলাম কিন্তু তালেবানরা অনুমতি দেয়নি।"
"তারা কিছু  মেয়ের মোবাইল ফোন কেড়ে নেয় এবং আমাদের প্রতিবাদের ছবি বা ভিডিও ফুটেজ নিতেও বাধা দেয়।" 
তালেবান গোষ্ঠী ক্ষমতা দখলের পর কঠোরতা অবলম্বন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের প্রথম ক্ষমতায় থাকাকালে তারা কঠোর ইসলামি বিধিনিষেধ আরোপ করেছিল।
হাজার হাজার মেয়েকে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনার সুযোগের বাইরে রাখা হয়েছে। নারীদের অনেককে সরকারি চাকরিতে ফিরে আসতে বাধা দেওয়া হয়েছে।
নারীদের একা ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং শুধুমাত্র পুরুষদের থেকে পৃথক দিনে রাজধানীর পাবলিক বাগান ও পার্কে যেতে পারবেন।
এই মাসে, দেশটির সর্বোচ্চ নেতা এবং তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন যে, নারীদের সাধারণত বাড়িতে থাকা উচিত।
তাদের জনসমক্ষে যাওয়ার প্রয়োজন হলে তাদের মুখম-ল সহ সম্পূর্ণরূপে নিজেকে আবৃত রাখার নির্দেশ দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। তালিবানরা প্রথমবার ক্ষমতায় আসার পর নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করেছিল।
তালেবানরা আবারও নারীদের অধিকারের দাবিতে বিক্ষোভ নিষিদ্ধ করেছে এবং বিধিনিষেধ প্রত্যাহার করার বিষয়ে জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat