×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি স্বর্ণবারসহ সৌদি আরবের জেদ্দা ফেরত এক প্রবাসী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টম। এসব স্বর্ণবারের ওজন তিন কেজি ৩০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা বলে কাস্টমস সুত্র জানায়।
আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটের যাত্রী শফি আলমের কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ নিয়ামুল হাসান।
তিনি বলেন, জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী শফি আলম। তার লাগেজ স্ক্যান করে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়। পরে লাগেজে থাকা ইস্ত্রি, লাইটার ও চার্জারের ভেতর থেকে ২৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় শফি আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat