×
ব্রেকিং নিউজ :
সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এর সাথে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে হাসপাতালের সভা কক্ষে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলতাফ হোসেন এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি এম এম রাশেদ রাব্বি তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ।
এ সময় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এর সহ-সভাপতি সেবিকা দেবনাথ, সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল, কোষাধক্ষ্য বাইজিদ মুন্সি, সদস্য হামিমুউল কবির, নেছার উদ্দিন আহমেদ ও ফরিদ উদ্দিন, ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, পাবলিক রিলেশন অফিসার মোঃ সোহরাব হোসেন আকন্দ সহকারী ম্যানেজার (বিপণন ও মিডিয়া) এইচএম দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যরা এবং ফ্যামিলি মেম্বাররা ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য সেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat