×
ব্রেকিং নিউজ :
সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশের জীববৈচিত্র রক্ষার্থে সবাইকে নদী এবং নদীর পানির প্রতি যতœবান হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ।
আজ টাঙ্গাইল জেলার নাগরপুর, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যমুনা নদীর বামতীরে চরকাটারি ও সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বর্তমান সরকার সব দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, নদী ভাঙ্গন রোধে সরাদেশে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে পূর্বপ্রস্তুতি হিসেবে আগাম ব্যবস্থায় ভাঙ্গন রোধে ব্যবহার করা হচ্ছে জিও ব্যাগ।
প্রতিমন্ত্রী বলেন, সরকার নদী রক্ষায় বদ্ধপরিকর। নদীর তীর ও বাঁধ রক্ষার্থেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। বর্ষার পরে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে ভাঙ্গনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষার পরিকল্পনা পরবর্তী দ্রুততর সময়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
এসময় তিনি নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. সানোয়ার হোসেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান, বাপাউবি (পূর্ব রিজিওন)’র অতিরিক্ত মহাপরিচালক মাহবুর রহমান, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, বাপাউবি’র টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মানিকগঞ্জ মো. মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat