×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম এবং একমাত্র আর্টস কলেজ হিসেবে প্রতিষ্ঠিত সিলেট আর্টস কলেজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বিকালে সিলেট শহরের কুমারপাড়া এলাকায় কলেজের নিজস্ব জায়গায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কলেজের উদ্বোধন করেন। 
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প-সংস্কৃতি চর্চায় সিলেটের সুদীর্ঘকালের ঐতিহ্য রয়েছে। তিনি বলেন, সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এবং আগামী প্রজন্মকে সংস্কৃতিবাণ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সিলেট আর্টস কলেজ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ড. মোমেন বলেন, দেশের অন্যান্য স্থানে পৃথক আর্ট কলেজ রয়েছে, এমনকি সঙ্গীত, নৃত্যচর্চার পৃথক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সিলেট আর্টস কলেজে একইসাথে শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় পড়ানো হবে। সেদিক থেকে এটিই দেশের প্রথম আর্টস কলেজ। পরে তিনি সেখানে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল এবং শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিলেটের সাবেক জেলা প্রশাসক খান মোহাম্মদ বেলাল এবং সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হেরল রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat