×
ব্রেকিং নিউজ :
সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৮৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তির সক্ষমতার জন্যই ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ‘২০২১ সালে শুধু ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নই নয়, আমরা অনুকরণীয়ও হতে পেরেছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সফলতার গল্প বলে শেষ করা যাবে না। আমাদের যে সক্ষমতা রয়েছে, তাতে আমরা ইতোমধ্যে যা অর্জন করেছি তার থেকে কয়েক লক্ষগুণ সম্ভাবনা রয়েছে।’
মন্ত্রী বলেন,‘আমাদেরকে রোবট ব্যবস্থাপনা করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হবে, হার্ডওয়্যার ব্যবস্থাপনা করতে হবে। এজন্য নিজেদেরকে নতুন প্রযুক্তিতে দক্ষ করতে হবে। শুধু সফটওয়্যার রফতানিই আমাদের বাজার নয়, সকল ধরণের ডিজিটাল পণ্য ও কার্যক্রমই আমাদের বাজার। একদিন আমরা রোবটও রপ্তানি করবো। আমাদের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সব সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়ক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।’
মোস্তাফা জব্বার রোববার রাতে রাজধানীর হোটেল রেডিসনে বেসিস আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ: আইসিটি ইন্ডাস্ট্রি’র ভূমিকা’ এবং বেসিস শর্টকোডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ  সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক বক্তৃতা করেন। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন বেসিস ভাইস প্রেসডেন্ট আবু দাউদ খান।
টেলিযোগাযোগ মন্ত্রী  বলেন, ‘এখন আমাদের সন্তানদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তুলতে হবে। আমার দেশে, আমাদের ছেলে-মেয়েদের তৈরি সফটওয়্যারই আমরা দেখতে চাই। সফটওয়্যারের সঙ্গে আইটি অ্যানাবল সার্ভিস থেকেও আমরা রপ্তানি আয় বাড়াতে চাই। আমি মনে করি, রপ্তানি পণ্য হিসাবে আমাদের সব ধরনের ডিজিটাল পণ্যকে অন্তর্ভূক্ত করতে হবে।’
‘যন্ত্র মানুষের বিকল্প নয়’ উল্লেখ করে তিনি বলেন, এ জন্য মানুষের পাশাপাশি ‘যন্ত্র পরিচালনা ও ব্যবস্থাপনা, আইওটি, রোবট ম্যানেজমেন্টসহ প্রযুক্তিগত সব বিষয় শিখতে হবে। 
এ অনুষ্ঠানে মোস্তাফা জব্বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় গত সাড়ে তের বছরে দেশে ডিজিটাল প্রযুক্তি খাতে অভাবনীয় অগ্রগতির কথাও তুলে ধরেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, স্বপ্নকে সক্ষমতার চেয়ে বড় করতে হবে। এটাই সফলতার মূল। এ জন্য ‘প্রায়োরিটি’ ফোকাস করতে হবে। এক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ও কৃষির পরই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রযুক্তিকে। তিনি বলেন, ‘স্মার্ট হতে হলে স্মার্ট অপারিবিলিটি, ডেটা এবং আইডেন্টিফিকেশন প্লাটফর্মকে জোড়া দিয়ে একটি টেকসই আর্কিটেকচার নকশা করতে হবে। ভুলে গেলে চলবে না প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ।’
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অনুকূল একটি পরিবেশ তৈরি করতে হবে।
পরে ডাক ও টেলিযোগাযোগ  মন্ত্রী ‘বেসিস কনট্যাক্ট সেন্টার’ উদ্বোধন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat