×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৬-১৭
  • ৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের ঊল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয় নান্দনিক রুপে সংস্কার করা হয়েছে। ১৭ জুন দুপুর দুইটায় আওয়ামীলীগ কার্যালয় নান্দনিক ভাবে রুপ দিয়ে তার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়সাল কাদির রুমি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম এমপি।
তিনি তার বক্তব্যে বলেন উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যেভাবে কাজ করে চলেছে তাতে যেকোন বাধা অতিক্রম করা সম্ভব।
উপজেলা আঃলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে এক এবং অভিন্ন বড়হর ইউপি নির্বাচন তার বড় প্রমান। যেখানে বিএনপির দীর্ঘ দিনের দুর্গকে গুড়িয়ে দিয়ে আওয়ামীলীগ বিজয় নিশ্চিত করে দেখিয়ে দিয়েছে। দেশের মানুষ উন্নয়নে বিশ্বাসি। দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার সেতুবন্ধনে বিএনপির দূর্গ বড়হর ইউনিয়নের নানামুখী উন্নয়ন তুলে ধরেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat