×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ১৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- নাট্য জগতের খুবই জনপ্রিয় একটি নাম জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক ও প্রেমের নাটকের ক্ষেত্রে বর্তমানে তিনি অপ্রতিদ্বন্দ্বী। এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন ফুটবলার হিসেবে। সঙ্গে রয়েছেন শোবিজের আরেক আলোচিত ও সমালোচিত মুখ জান্নাতুল নাঈম এভ্রিল। ‘ফুটবলে প্রেম’ নামের একটি টেলিছবির মাধ্যমে প্রথমবারের মতো ছোট পর্দায় জুটি বেঁধেছেন তারা। ‘ফুটবলে প্রেম’ পরিচালনা করেছেন এস এ হক অলিক। টেলিছবিটি রচনাও করেছেন তিনি। আসন্ন ঈদুল ফিতর ও রাশিয়া ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এটি নির্মাণ করা হয়েছে বলে নির্মাতার পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। সম্প্রতি গাজীপুরের মাওনায় এটির শুটিং হয়েছে। ঈদুল ফিতরে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় টেলিছবিটি প্রচার করা হবে। ‘ফুটবলে প্রেম’-এর কাহিনি একজন প্রবাসী সাবেক ফুটবলারকে ঘিরে। এই সাবেক ফুটবলারের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার প্রেমে আবার মাতোয়ারা আপন দুই বোন। তাদেরই একজন ‘লাভেলো বিশ্ব সুন্দরী বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরার মুকুট হারানো জান্নাতুল নাঈম এভ্রিল। তার বোনের চরিত্রে রয়েছেন অভিনেত্রী চৈতি। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন কিসলু ও শিখাসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat