×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৪৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
দিনাজপুরের পৌর মেয়র হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলম টানা তিনবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
গত ১৫ জুন তাকে সাময়িকভাবে বরখাস্ত করে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাময়িক বরখাস্তের চিঠিতে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট আটটি কারণ উল্লেখ করা হয়। ওই বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন তিনি। রিটে স্থানীয় সরকার সচিবসহ পাঁচজনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ তার সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে।
রিট পিটিশনারের পক্ষে আইনজীবী ব্যারিষ্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসসকে আদালতের আদেশের বিষয়টি জানান। তিনি বলেন, মেয়রের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না; চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে। পাশাপাশি সাময়িক বরখাস্তের আদেশ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে আরো ছিলেন এডভোকেট মো. আকতার রসুল মুরাদ ও এডভোকেট আবদুল্লাহিল মারুফ ফাহিম।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat