×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, যাত্রী ও এয়ারক্রাফটের নিরাপত্তা বিবেচনায় নিয়ে বিমানবন্দর খুলে দেয়ার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, ‘এপ্রোচ এলাকার বাতিতে কোনো সমস্যা না থাকলে এবং আর যদি বৃষ্টিপাত না হয়, বন্যার পানি আর না বাড়ে তাহলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি উড়োজাহাজ উঠা-নামার জন্য দ্রুতই খুলে দেয়া হবে।’ 
চলমান বন্যায় বিমানবন্দরের অবস্থা ও আগামীকাল প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিমানবন্দরের প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 
এসময় তিনি বিমানবন্দরের রানওয়ে, এপ্রোচ এরিয়া ও টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর আগে প্রতিমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে আজ দুপুরে সিলেট আসেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরের এপ্রোচ এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও এই মুহূর্তেই বিমান চলাচল শুরু করা যাবে না। এপ্রোচ এলাকার বাতিগুলো ঠিকমতো কাজ করছে কি না তা পরীক্ষা করতে হবে। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের একটি টীম ইতোমধ্যে সিলেট বিমানবন্দরে এসেছেন এটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য। 
উল্লেখ্য, চলমান বন্যার কারণে রানওয়ে সংলগ্ন এপ্রোচ লাইট এলাকায় পানি উঠে যাওয়ার কারণে গত ১৭ জুন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের পাশাপাশি সিলেট-লন্ডন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা হয় এই বিমানবন্দর থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat