×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৬-২৭
  • ৮৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও আপলোড করা যুবক মো. বায়েজিদ তালহার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে শরীয়তপুরের আদালত।
আদালত সূত্র জানায়, গতকাল পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও ধারণকারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদানকারী মো. বায়েজিদ তালহার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান।
সিআইডি ঢাকার ইন্সপেক্টর মো. আব্দুল মালেকের আবেদনের প্রেক্ষিতে আজ বিকেল পৌনে ৫টায় শরীয়তপুরের আদালত ১৭৪ এর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারায় আসামীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রোববার রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে দিলে সন্ধ্যায় সিআইডি ঢাকার হাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত মো. বায়েজিদ তালহা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat