×
ব্রেকিং নিউজ :
বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২২-০৬-২৭
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনে দৃঢ প্রতিজ্ঞ ।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের দক্ষতা এবং দায়বদ্ধতা বৃদ্ধির মাধ্যমে অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিধান করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, কাজে দায়িত্বহীনতার প্রমাণ পেলে তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। যার যার দায়িত্বকে যথাযথভাবে পালন করতে হবে।
জাহিদ ফারুক আজ রাজধানীর পানি ভবনের কনফারেন্স রুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-’২৩ স্বাক্ষর ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২১’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
এতে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন ও এস. এম. রেজাউল মোস্তফা কামাল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধিন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে, প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat