×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাবলিক প্রাইভেট পাটর্নারশিপের (পিপিপি) মাধ্যমে মাগুরা টেক্সটাইল মিল উন্নয়ন বিষয়ে স্টেকহোল্ডারদের নিয়ে আজ এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি ছিলেন পিএন্ডআইপি’র মহাপরিচালক মো. আবুল বাসার, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেন, পুলিশ সুপার জহিরুল ইসলাম, বিটিএমসির প্রকল্প পরিচালক হাওলাদার মো. রকিবুল বারি, কাজী ফিরোজ হোসেন, জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু প্রমুখ।
পিপিপি কর্তৃপক্ষ ও বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন (বিটিএমসি) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বক্তারা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠার অপার সম্ভাবনা রয়েছে। মাগুরার পরিত্যাক্ত টেক্সটাইল মিলটি পাবলিক প্রাইভেট পাটর্নারশিপ (পিপিপি) এর প্রকল্প আওতায় চালু হলে প্রায় ৩ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশপাশি এ মিলটিকে কেন্দ্র আগামীতে আরো ছোটবড় শিল্প কারখানা গড়ে ওঠার সুযোগ রয়েছে। এ সময় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মাগুরায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat