×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৫৬৭৬৬৭৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণভোট-২০২৬ এ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে খুলনা সিটি কর্পোরেশনের প্রচারণা কার্যক্রম আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 

কেসিসি প্রশাসক মো. মোখতার আহমেদ নগর ভবন চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে গণভোট-২০২৬ এ ‘হ্যাঁ’ ভোট প্রদানে জনসচেতনতা তৈরিতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। 

খুলনা সাইক্লিস্ট ক্লাবের সদস্যগণ গণভোট-২০২৬ এর লোগো সংবলিত টি-শার্ট পরিধান করে সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রশাসকের ব্যক্তিগত সচিব মো. আমিরুল আরাফাত ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat