×
ব্রেকিং নিউজ :
ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত অপ্রত্যাশিত প্রত্যাবর্তনকেই ক্যারিয়ার পুনরুত্থানের কারণ মানছেন নাওয়াজ মালাইকার রেস্তোরাঁয় এক প্লেট খিচুড়ির দাম ৭৫০, এক বোতল পানি ৪৭৫ টাকা! দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। গতকাল মারা গিয়েছিল ২ জন। আর এই সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ২৭ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। 
এদিকে গতকাল করোনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২০ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮৭ জন। আগের দিন ১৩ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ১০১ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৬৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৯৩ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯৫ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৪৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৬ দশমিক ৪৯ শতাংশ। আজ মৃতদের মধ্যে ঢাকায় ১ জন, চট্টগ্রামে ১ জন এবং লক্ষীপুরে ১ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat