×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষায় ব্রিটেন বুধবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোনসহ আরও ১২০ কোটি ডলারের সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। খবর এএফপি’র।
ডাউনিং স্ট্রীটের এক বিবৃতিতে বলা হয়, গত ফেব্রুয়ারির শেষের দিকে এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে কিয়েভকে ব্রিটেনের সামরিক সহায়তার পরিমাণ বেড়ে মোট ২৩০ কোটি ডলারে দাঁড়ালো।
এ প্যাকেজে রয়েছে ‘অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, বৈদ্যুতিক নতুন যুদ্ধ সরঞ্জাম এবং ইউক্রেন সৈন্যদের জন্য হাজারো গুরুত্বপূর্ণ পোশাক।’
ইউক্রেনের ‘সাহসী প্রতিরক্ষা’ প্রচেষ্টায় এবং দেশের ভূ-খ- পুনরূদ্ধারে পার্বত্য এলাকায় অভিযান চালাতে অগ্রসর হতে ইউক্রেনকে সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এটি হবে প্রথম পদক্ষেপ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে ভøাদিমির পুতিনের হামলার বর্বরতা ক্রমেই বাড়তে দেখা যাচ্ছে এবং রাশিয়ার নেতা এ যুদ্ধ শুরু করার আগে যেমনটা আশা করেছিলেন তা অর্জনে ব্যর্থ হয়েছেন।
এদিকে রাশিয়ার আগ্রাসনের জবাবে ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো মারাত্মক সামরিক সহায়তা দেওয়া ক্ষেত্রে ব্রিটেন প্রথম সারির দেশগুলোর অন্যতম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat