×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-০৪
  • ১০৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুবক-যুবতী ও হতদরিদ্র নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে ৩১০ জনকে বিনামুল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়েছে।
সোমবার সকালে শহরের আরাপপুরে বহুমুখী মানবকল্যাণ সংস্থার কার্যালয়ে এ সদনপত্র বিতরণ করা হয়।
সংস্থার সেক্রেটারী ও বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংস্থার সভাপতি জোয়াদ আলী বিশ^াস, চুয়াডাঙ্গায় বহুমুখী মানবকল্যাণ সংস্থার বিপুল আশরাফ প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, বিনামূল্যে বহুমুখী মানবকল্যাণ সংস্থা ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার এ্যাপ্লিকেশন এবং ড্রাইভিং কাম অটো মেকানিকস প্রশিক্ষণ কর্মসূচী চলছে।
সোমবার ২২০ জনকে কম্পিউটার এ্যাপ্লিকেশন ও ৯০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।
১৮ থেকে ৪০ বছর বয়সী কমপক্ষে অষ্টম শ্রেণী পাস দুস্থ, বিধবা ও হতদরিদ্র জনগোষ্ঠীকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
দুই মাস মেয়াদী এই কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীদের যাতায়াত খরচ, নাস্তা, সনদপত্র প্রদান এবং চাকুরির ব্যবস্থাও করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat