×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সকালে বঙ্গভবনে তাঁর পরিবারের সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহার নামাজ আদায় করবেন।
বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, সকাল সাড়ে ৮টায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি বজায় রেখে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে হঠাৎ করে কোভিড-১৯ প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে রাষ্ট্রপতি হামিদ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে এ বছরও অংশ নিচ্ছেন না।
ঈদের নামাজ পরিচালনা করবেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির।
ঈদের নামাজে রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকবেন।
নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে সময় কাটাবেন।
তবে সেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিদেশী কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে খাবার পরিবেশনের সাথে কোন আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের পর্ব থাকছেনা বলে মুখপাত্র জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat