×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ বঙ্গভবনে তাঁর পরিবারের সদস্য এবং কয়েকজন কর্মকর্তাসহ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন।
বঙ্গভবনে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপ্রধান।
বিশ্বের অন্যান্য দেশের মতো দেশে হঠাৎ কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে রাষ্ট্রপতি রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে অংশ নেননি।
প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দুই বছর ধরে শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই মারাত্মক ক্ষতি এবং সংক্রমণের সাথে দেশটি একটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছে। এ কারণে রাষ্ট্রীয় অনেক কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির।
ঈদের নামাজে রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রাণঘাতী কোভিড-১৬ এ যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং সারাদেশের পাশাপাশি বিশ্বজুড়ে করোনা রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে শাহাদাত বরণ করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ ও দেশের স্বার্থে জীবন উৎসর্গকারী শহিদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দোয়া করা হয়।
নামাজ শেষে রাষ্ট্রপতি ভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান রাষ্ট্রপতি হামিদ। কিন্তু দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে মুখরোচক খাবার পরিবেশনসহ কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat