×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঈদের আগের তিনদিন টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু হয়ে ১ লাখ ২০ হাজার ৩৫০টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৯ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা।
জানা যায়, বিগত ১৯৯৮ সালে সেতু চালু হওয়ার পর গত বুধবার (৬ জুলাই) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় হয়েছে। ওইদিন ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়। স্বাভাবিক সময়ে ১৩-১৪ হাজার যানবাহন সেতু পারাপার হয়। ঈদের আগের তিন দিন পারাপার হয়েছে কয়েকগুণ বেশি যানবাহন।
বঙ্গবন্ধু সেতু টোল প্ল¬াজা সূত্র জানায়, গত বুধবার (৬ জুলাই) রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ২৫ হাজার ১১৩টি। আর ঢাকাগামী যানবাহন ছিল ১৮ হাজার ৪৮২টি। গত বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ৪১ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে ২৯ হাজার ৭২টি যানবাহন উত্তরবঙ্গের দিকে এবং ১২ হাজার ৮৭৮টি যানবাহন ঢাকার দিকে যায়। ওইদিন টোল আদায় হয় তিন কোটি ৯ লাখ ছয় হাজার ৫০ টাকা।
সর্বশেষ গত শুক্রবার (৮ জুলাই) রাত ১২টা থেকে ঈদের আগের দিন শনিবার (৯ জুলাই) রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ৯৩৮টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে ২৪ হাজার ৪৩৫টি উত্তরবঙ্গের দিকে এবং ১০ হাজার ৫০৩টি ঢাকার দিকে পার হয়। টোল আদায় হয় দুই কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি জানান, ঈদের আগের দিন শনিবার (৯ জুলাই) রাত থেকে যানবাহনের চাপ কমতে শুরু করে। রোববার (১০ জুলাই) ঈদের দিন স্বাভাবিকের চেয়ে অনেক কম যানবাহন পারাপার হয়েছে। এবার ঈদে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ১১টি এবং পশ্চিম পাড়ে ৯টি লেনের বুথ থেকে টোল আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat