×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৭-১৫
  • ৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে প্রথম দিনে তিনটি ফিরতি হজ ফ্লাইটে ১ হাজার ১৭৪ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন। আজ হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশ বিমানের ২টি ও সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে এসব যাত্রীরা দেশে ফিরেছেন।
সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-৩৫০২) ১৪ জুলাই জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বালাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।
চলতি বছর ৫ জুন প্রথম হজ ফ্লাইট শুরু হয় এবং গত ৫ জুলাই ছিল হজ যাত্রী পরিবহনের শেষ দিন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৩ হাজার ৬৪২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ৫ জন নারীসহ ১৯ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় ২জন ও জেদ্দায় ১জন হজযাত্রী ইন্তেকাল করেন।
গত ১৪ জুলাই টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান (৬১) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat