×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় আজ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।আজ শনিবার দুপুর দ্ইুটার দিকে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে দু’জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার আব্দুল আজিজ (৪৫) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার কাদিমপাড়া গ্রামের মনছের আলীর ছেলে মেরাজুল (৩২)। নিহত অপর দু’জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহি বাস খালকুলা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে উল্টোলেনে চলে গিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়।এসময় আরেকটি দ্রুতগামি ট্রাকের সাথে দুর্ঘটনা কবলিত বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আরেকজন মারা যান।
তিনি জানান, নিহত চারজনের মধ্যে দু’জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ ও দুর্ঘনাকবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat