×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে কারো ওপর নির্ভরশীল না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে। প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান ও আবাসনের ব্যবস্থা করা হবে।
আজ লালমনিরহাটে সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের লালমনিরহাট কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক সাদেকুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিন প্রমূখ উপস্থিত ছিলেন।
নুরুজ্জামান আহমেদ আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পর্যায়ক্রমে ভাতা বাড়ানো হচ্ছে। প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও আবাসস্থল তৈরি করা হবে যাতে তারা কারো উপর নির্ভরশীল না থাকে।
এ সময় শান্তি নিবাস স্থাপন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, শান্তি নিবাসে ষাটোর্ধ্ব বয়সের মানুষেরা থাকতে পারবে আর শিশু পরিবারের শিশুরা তাদের দাদা-দাদি বা নানা-নানি হিসেবে যতœ নিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat