×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছে এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৬ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৪ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৬৭০ জন; ঢাকায় সর্বমোট ভর্তি ১ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে ২১৪ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৪৪৯ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ২৭৯ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ১৭০ জন।
চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat