×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত জুন মাসে ইবিজার দ্বীপে ছুটি কাটানোর সময় ধর্ষনের অভিযোগে আটক হওয়া জার্মান ফুটবলার আতাকান কারাজোর গতকাল ৫০ হাজার ইউরোতে জামিনে মুক্তি পেয়েছেন বলে আইন কর্মকর্তারা জানিয়েছেন। 
স্টুটগার্টের ২৫ বছর বয়সি এই ফুটবলারকে আদালতে নিয়মিত হাজিরা দিতে  হবে এবং কোন অবস্থাতেই ভুক্তভোগির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না বলে জানান আদালত। 
১৮ বছর বয়সি এক নারীকে ধর্ষনের অভিযোগে একজন বন্ধুসহ গ্রেপ্তার হবার পর থেকেই কারাগারে ছিলেন কারাজোর। দুই জনের বিরুদ্ধেই ‘যৌন নিপীড়নের’ অভিযোগ আনা হয়েছে। আদালতের একটি সুত্র জানায় ইতোমধ্যে জামিনের সমুদয় অর্থ পরিশোধ করেছেন ওই ফুটবলার।
গ্রেপ্তারের পরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টুটগার্ট ওই খেলোয়াড়ের প্রসঙ্গে জানিয়েছে,‘ তিনি অপরাধমুলক কাজের বিষয়টি অস্বীকার করেছেন।’ তবে রক্ষনাত্মক ওই মিডফিল্ডারকে কেন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি পরিস্কার করেনি ক্লাবটি। গত মৌসুমে স্টুটগার্টের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন কারাজোর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat