×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ১২৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত এইচ টি ইমামের এঁর নামে আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২২ জুলাই শুক্রবার সরকারি আকবর আলী কলেজ মাঠে এইচ টি ইমাম আন্ত: জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এইচ টি ইমাম আন্ত: জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি
উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকতা উজ্জল হোসেনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফাইনাল খেলায় য়ে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন ঢাকার উত্তরা আজিমপুর ক্রীড়া সংস্থা বনাম ঠাকুরগাও জেলা ক্রীড়া সংস্থা।

ঢাকার উত্তরা আজমপুর ক্রীড়া সংস্থাকে ট্রাইব্রেকারে হারিয়ে ঠাকুরগাও জেলা দল বিজয়ী পুরষ্কার গ্রহন করে। খেলায় বিজয়ী দলকে এক লাখ টাকা পুরষ্কার ও ট্রফি তুলে দেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।
খেলায় ৮ টি জেলার টিম অংশ গ্রহন করে। দীর্ঘ দিন করোনা থাকায় করোনা পরবর্তীতে বিনোদন মুখি হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat