×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৭-২৭
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিব হলেন মো. গোলাম সারওয়ার।
তিনি ২০১৯ সালের ৮ আগস্ট থেকে আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে তিনিই জ্যেষ্ঠ।
আজ বুধবার আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাথে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে মো. গোলাম সারওয়ারকে পদায়ন করা হলো।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ আগস্ট আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় মো. গোলাম সারওয়ারকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়।
মো. গোলাম সারওয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল ক্যাডারে যোগদান করেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশনার সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান। তিনি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৫ সালের ডিসেম্বর হতে ২০১৯ সালের ৭ আগস্ট পর্যন্ত আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat