×
ব্রেকিং নিউজ :
মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে সরকারের কোন আপত্তি নেই।‘নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে  আমাদের কোনো আপত্তি নেই... প্রতিবন্ধকতা সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করবে,’ মন্ত্রী বলেন।
আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে এ মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, ‘যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তা-ঘাট বন্ধ করার চেষ্টা করবে, জানমালের ওপর আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করবে।’
বিএনপি একটি রাজনৈতিক দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি)  রাজনৈতিক কৌশল রয়েছে... রাজনৈতিক কৌশলে তারা নির্বাচনে যাবে কি যাবে না, এটা তাদের বিষয়।’
আসাদুজ্জামান বলেন, তারা (বিএনপি) প্রেস ক্লাবের সামনে রোজ মিটিং করছে, এতে আমরা বাঁধা দিচ্ছি না। কিন্তু তারা রাস্তা-ঘাট বন্ধ করবে, জান-মালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেব না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat