×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে ত্রাণ বিতরণে হতদরিদ্র ও দরিদ্র মানুষের ডাটাবেজ তৈরির কার্যক্রমটি সর্বোচ্চ সতর্কতার সাথে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ ডাটাবেজ তৈরি করছে।  
কমিটির সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং এবং মজিবুর রহমান চৌধুরী  সভায় অংশগ্রহণ করেন। 
সভায় কমিটির গত বৈঠকের  সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সারা দেশে বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমান ও  মন্ত্রণালয় গৃহীত পরবর্তী কার্যক্রম, উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন সেন্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে সভায় আলোচনা করা হয়। 
সভায় উপকূলীয় অঞ্চলে বিদ্যমান ২১৯টি সাইক্লোন সেন্টার ও  নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সাইক্লোন সেন্টারগুলোকে সাইক্লোন সেন্টার কাম স্কুলের নকশা করা যায় কিনা তা বিবেচনায় নেয়ার সুপারিশ করা হয়।
সভায় টিআর ও কাবিখার মাধ্যমে কাজ সম্পাদনে আবাদী জমির ক্ষতি না করে প্রয়োজনীয় বিকল্প পদ্ধতি খুঁজে বের করার জন্য সুপারিশ করা হয়।  
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat