×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৮-০৮
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কারো  মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) কে জোরালো ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় কমিশনের  চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার কাছে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২১ পেশকালে তিনি এ নির্দেশনা দেন ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে প্রতিনিধিদল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপ্রধান হামিদ জাতীয় মানবাধিকার কমিশনকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনেরও নির্দেশ দেন।
তিনি মানবাধিকার সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেন।
মানবাধিকার রক্ষার সার্বিক  নির্দেশনা বাস্তবায়নে  কমিশনের সংশ্লিষ্ট  সকলকে  কাজ করার নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat