×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন এবং অপর দুই আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত।
মামলার রায়ে হায়দার মোল্যা, ইউনুস মোল্যা, ও হিটলার মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপর আসামী আক্তার মোল্যাকে এক বছর ও সাগর মোল্যাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়া এ মামলার অপর ১২ আসামীকে খালাস দেয়া হয়েছে।
বুধবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার মো: আব্বাস উদ্দীন আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ।
মামলার নথি সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ৮ জুলাই সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা পূর্বপাড়া গ্রামের মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান তার বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন।এসময় সাজাপ্রাপ্ত আসামীরা পুকুরের মালিকানা দাবি করে মাছ শিকারে বাঁধা দিলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আসামীরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মো. আলীম খান বাদী হয়ে ১৭ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর আজ বুধবার দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট মো.শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট ফজলুল হক খান খোকন ও মো: আবু তালেব শেখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat