×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৮৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। আগের দিন এই রোগে ১ জনের মৃত্যু হয়। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৩০ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৫ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৮ হাজার ৫০০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৮ জন। আগের দিন ৪ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১৪ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১০ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৩০ জন। শনাক্তের হার ৩ দশমিক ৯৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ০৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat