×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ  বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা শুধু হত্যাকান্ড নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ।
 জাতীয় শোক দিবসে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত বিশেষ স্মরণ সভা ও চিরঞ্জীব বঙ্গবন্ধু প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে তিনি একথা বলেন। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে এইস্মরণ সভা অনুষ্ঠিত হয়। 
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ সভায় প্রধান অতিথি এবং সচিব মোঃ মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন। আলোচনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহীন ইসলাম, বিটিভির মহাপরিচালক মো. সোহরাব হোসেন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া। 
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বক্তারা এসময় মানুষকে ঠিক চিন্তার পথনির্দেশনা দিতে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, গণমাধ্যমে যেমন স্বাধীনতার প্রয়োজন, তেমনি প্রয়োজন দায়িত্বশীলতা। সচিব মো: মকবুল হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। 
তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার সদস্যদের এ সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের এবং সকল শহীদের আত্মার শান্তি  কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat