×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তুরস্কের সাথে লাগোয়া সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর সর্বশেষ ছড়িয়ে পড়া সহিংসতায় শুক্রবার পৃথক গোলাবর্ষণে শিশুসহ কমপক্ষে ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কুর্দি কর্তৃপক্ষ ও যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
তুর্কি সৈন্য এবং তাদের সিরীয় সমর্থকদের বিরুদ্ধে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’র অভিযানে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটলো।
আধা-স্বায়ত্বশাসিত কুর্দি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের একটি ড্রোনের সাহায্যে ভোরে বর্ষণ করা গোলা উত্তরপূর্বাঞ্চলের হসাকেহ’র কাছের শমুকা এলাকায় অবস্থিত ‘কিশোরি মেয়েদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে’ আঘাত হানলে চার শিশু নিহত ও ১১ জন আহত হন।
ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ওই সংস্থা জানায়, আঙ্কারার অনুগত সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আল-বাব শহরের একটি জনবহুল বাজারে সরকারপন্থী বাহিনীর কামান হামলায় ছয় শিশুসহ ১৭ বেসামরিক নাগরিক নিহত ও ৩৫ জন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat