×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৪
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ পরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না এবং খাদ্য সংকটও হবে।
বঙ্গবন্ধুর জীবনাদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ, ততক্ষন পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ বর্ণিল হচ্ছে। আর সেটাই হচ্ছে বিএনপির নেতাদের অন্তরের জ্বালা।
খালিদ মাহমুদ চৌধুরী আজ রাজধানীর বাংলামোটরের বিআইডব্লিউটিসি কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিআইডব্লিউটিসি ওয়ার্কাস ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিআইডব্লিউটিসি ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আল মান্নান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু ও বিআইডব্লিউটিসি ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক সায়েম মৃধা।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু একটি দিন বা একটি আলোচনার মধ্যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তা নয়,  প্রতিদিন-প্রতিক্ষণ আমরা মুজিব আদর্শকে ধারণ করে চলি।
তিনি বলেন,  শেখ মুজিব হচ্ছে আমাদের প্রেরণা, শেখ মুজিব হচ্ছে আমাদের চেতনার নাম, শেখ মুজিব হচ্ছে আমাদের বিশ্বাসের নাম। সেই নিয়ে পথ চলছি। 
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে মুজিব আদর্শে পরিচালিত হচ্ছে বলে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আছি বলেই বাংলাদেশ সমগ্র পৃথিবীতে জায়গা করে নিয়েছে। 
তিনি আরো বলেন, বাংলাদেশের  এ অগ্রযাত্রা, অর্থনৈতিক অবস্থান এবং বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান সমগ্র পৃথিবীতে সমাদৃত হচ্ছে। এর একটি কারণ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  জীবনের প্রায় ১৪ বছর জেল খেটেছেন কিন্তু বাংলার মানুষের অধিকারের প্রশ্নে তিনি কখনো আপোষ করেন নি। 
তিনি বলেন, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার কাছ থেকে যে শিক্ষা নিয়েছেন সেটা দিয়েই দেশ পরিচালনা করছেন। এই জন্যই বাংলাদেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশে আইনের শাসনের প্রধান অন্তরায় ছিলো অপরাধীদের বিচার কিন্তু আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার সেই অন্তরায় ভেঙে অপরাধীদের বিচার করেছে। 
পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগষ্টে নিহত সকল শহীদের মাগফিরাত কামনা করে  দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat