×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা কখনই চায়নি বাংলাদেশ স্বার্থকতা ও সফলতা অর্জন করুক। তারা সবসময়ই সচেষ্ট ছিল বাংলাদেশ যেন পাকিস্তানের মতো একটা মৌলবাদী ও পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত হয়। 
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর উদ্যোগে আইবিএ’র অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ মোমেনের সভাপতিত্বে ও ইনস্টিটিউটের এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, প্রগতিশীল সমাজ ব্যবস্থায় ধর্মান্ধতার কোনো সুযোগ নেই। ধর্ম নিরপ্রেক্ষতা শুধু একটা হাল ফ্যাশন দুরস্ত, রাজনৈতিক বক্তব্য না। ধর্ম নিরপ্রেক্ষতা মানুষের গণতান্ত্রিক অধিকার। যার যার বিশ্বাস তার তার। বিশ্বাস তো কখনো চাপিয়ে দেয়া যায় না।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র চাকরির উপর নির্ভরশীল হলে চলবে না, নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। সরকারের পাশাপাশি কিভাবে সাধারণ মানুষের জীবনমান উন্নত করা যায়, নিজস্ব মেধা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়া যায় সে দিকে নজর দিতে হবে। 
যুবলীগের চেয়ারম্যান বলেন, ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গত ১৩ বছরের উন্নয়নে দেশের চেহারা বদলে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ধারায় থাকায় স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র ভেস্তে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat