×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৯-০১
  • ৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে কুমিল্লায় চলতি বছরের আগস্ট মাসে ৫২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে কুমিল্লা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। নানা অভিযোগে এ সময় ৮ লাখ ১২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে জেলার ৩০টি বাজারে ১৪টি স্বপ্রণোদিত অভিযান পরিচালনা করে ৪৪ টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। আর ভোক্তাদের প্রমাণসহ দায়ের করা অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয় ৮টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা।
আগস্ট মাসে লিখিতভাবে অভিযোগ আসে ৩৮টি, নিষ্পত্তি করা হয় ৩৪টি অভিযোগ। জরিমানার পাশাপাশি পণ্য ফেরতের ব্যবস্থা করা হয় ৫ জনের, আপোষ-মীমাংসা করেন ৭ জন। আর পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থা করা হয় ৮ জনের। লিখিতভাবে অভিযোগ আসলেও আইন অনুযায়ী আমলযোগ্য হয়নি ৬টি অভিযোগ আর প্রমাণিত হয়নি ৫টি। প্রমাণিত অভিযোগের প্রেক্ষিতে প্রণোদনা হিসেবে প্রতারিত ভোক্তাদের প্রদান করা হয় ১০ হাজার ২৫০ টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার ব্যবস্থায় সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat