×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৯-০১
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ১০৫টি সাংগঠনিক জেলায় সম্মেলনের মাধ্যমে শক্তিশালী কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
তিনি বলেন, ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলায় ১০৫টি উপজেলা ও তার অধীন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে সংশ্লিষ্ট জেলা কমিটির সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।
আফজালুর রহমান বাবু জানান, প্রথম ধাপে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন ১২৯টি ওয়ার্ডে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় পরিষদের নেতৃবৃন্দকে মহানগরের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
স্বেচ্ছাসেব লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু বলেন, অশুভ অপশক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে সারাদেশে গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের অশুভ অপতৎপরতা প্রতিহত করতে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় পরিষদ, জেলা ও মহানগরের সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করছি।
আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে সংগঠনের ঢাকা মহানগরের কমিটি করার কথা জানিয়ে সাচ্চু বলেন, নতুন-পুরাতনের সমন্বয় করে ত্যাগী ও রাজপথের দু:সময়ের কর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি করা হবে। নতুনদের ক্ষেত্রে ছাত্রলীগের সাবেকদের দিয়ে সাজানো হবে।   
বৈঠকে সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, কাজী শহিদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম ও খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক নাফিউল করিম নাফা ও মেহেদী হাসান মোল্লা, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম আজিজ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, উত্তরের সভাপতি ইসহাক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat