×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৯-০৮
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার মাটিকোড়া দক্ষিণ পাড়া গ্রামের পাশে একটি শ্যালো ঘরের উপর বজ্রপাত ঘটে বলে জানা গেছে। বজ্রপাতে ঘটনাস্থলে মহিলাসহ ৮ জন নিহত এবং আরো ৫ জন আহত হয়েছেন। একই পরিবারের ৫জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার শিপপুর গ্রামের মোবাক্ষর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার আলী (৬৩), শাহিন হোসেন (২১) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০) , শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪)। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের এক দল কর্মী আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য উল্লাপাড়া ৩০শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে এরা সকলেই রোপা আমন ধানের চারা উত্তলনের জন্য মাঠের মধ্যে ছিলো বজ্রসহ বৃষ্টিপাতের কারনে সকলেই মাঠের মধ্যে একটি শ্যালো মেশিন ঘরে আশ্রয় নেয় আর সেখানেই বজ্রপাতে ঘটনা স্থলেই একই পরিবারের ৫জনসহ ৮ জনের নিহত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানানো হয় মাটিকোড়া বজ্রপাতে নিহত প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকা করে অনুদান দেবেন।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলনরত ছিলো। হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হলে সবাই মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে ওঠেন। এসময় বজ্রপাতের এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat