×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২২-০৯-১০
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টঙ্গী নদীবন্দর হতে ‘ঢাকা বৃত্তাকার নৌপথে’ আজ শনিবার থেকে স্পিডবোট সার্ভিস চালু করা হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল আজ টঙ্গী নদীবন্দরে টঙ্গী হতে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিসের উদ্বোধন করেন। পাঁচটি দ্রুতগামী স্পিডবোট দিয়ে এ সার্ভিস চালু করা হয়।
বেসরকারি উদ্যোগে প্রথম পর্যায়ে টঙ্গী-আব্দুল্লাহপুর-কড্ডা এবং টঙ্গী-আব্দুল্লাহপুর-উলুখুল (কালীগঞ্জ) এ দু’টি রুটে এই পাঁচটি স্পিডবোট চলাচল করবে। টঙ্গী-আব্দুল্লাহপুর-কড্ডা রুটে ভাড়া  নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এ রুটে সময় লাগবে ২৫ মিনিট এবং টঙ্গী বা আব্দুল্লাহপুর (গাজীপুর)-উলুখুল (কালীগঞ্জ) ভাড়া ১২০ টাকা, সময় লাগবে ১৯ মিনিট।
যাত্রী চাহিদার আলোকে পর্যায়ক্রমে কড্ডা-গাবতলী এবং গাবতলী-সদরঘাট  এ দু’টি নৌরুটেও স্পিডবোট চালু করা হবে।
এর আগে প্রতিমন্ত্রীদ্বয় টঙ্গী নদীবন্দরে বিআইডব্লিউটিএ’র ইকোপার্ক উদ্বোধন করেন।
অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএ’র  চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌপুলিশ প্রধান মো: শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম ও জেলা প্রশাসক আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা শহরের চারিদিকে বৃত্তাকার নৌপথ চালু করে সড়কপথে যানবাহনের চাপ কমানো এবং নৌপথে সাশ্রয়ীমূল্যে যাত্রী ও মালামাল পরিবহণ ব্যবস্থা চালু করার লক্ষ্যে কয়েকটি ধাপে ঢাকার চারটি নদীর ১১০ কিলোমিটাওে নৌপথে নৌযান পরিচালনার পদক্ষেপ নেয়া হয়। তাছাড়া যাত্রী চাহিদার আলোকে ঢাকা শহরের বৃত্তাকার নৌপথে নতুন নৌপথ সৃষ্টি করে দ্রুতগামী স্পিডবোট চালুর আরো পদক্ষেপ নেয়া হবে। ঢাকার বৃত্তাকার নৌপথে স্পিডবোট চালু হলে এ এলাকার জনগণ যানজটমুক্ত ও সাশ্রয়ীমূল্যে গন্তব্যে পৌঁছাতে পারবে। পাশাপাশি সড়ক পথে যানবাহনের চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
অন্যদিকে ১১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত টঙ্গী ইকোপার্ক উদ্বোধন করা হয়েছে আজ। ইকোপার্কটি নির্মাণের ফলে এ এলাকার সর্বস্তরের জনগণের কাঙ্খিত বিনোদনসহ দৃষ্টিনন্দন পরিবেশে পরিবার পরিজন নিয়ে অবসর সময় কাটাতে পারবেন। ইকোপার্কে ফলজ, বনজ ও ওষুধিসহ প্রায় দশ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। যা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। এখানে পাঁচতলা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার, ছয়টি চাইল্ড রাইড ও একটি ঝরণা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat