×
ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৯-১১
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয় থেকে নির্মিত সকল সেতু ও কালভার্টের ডাটাবেজ তৈরী করে হালনাগাদ বিবরণী পেশ করার পরামর্শ  দেয়া হয়েছে।
কমিটির  সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে আজ  সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, কাজী কানিজ সুলতানা, পঞ্চানন বিশ^াস, মোঃ আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং ও মাসুদ উদ্দিন চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।
সভায় গত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকসই করনের লক্ষ্যে হেরিংবোন বন্ড (২য় পর্যায়) প্রকল্প সম্পর্কে আলোচনা এবং গ্রামীন রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের হালনাগাদ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (২য় পর্যায়) প্রকল্প এবং গ্রামীন রাস্তায় কম-বেশী (১৫ মি: দৈর্ঘ্য পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পসমূহ বাস্তবায়নের সুপারিশ করা হয়। বন্যা আশ্রয়কেন্দ্র ও সাইক্লোন শেল্টারসমূহ বন্যা শেষে একাডেমিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে কমিটিকে অবহিত করা হয়।
সভায় দেশের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এছাড়া মন্ত্রণালয়ে জনবল নিয়োগের প্রক্রিয়া ও পদোন্নতির কার্যক্রম সুষ্ঠুভাবে এবং দ্রুততম সময়ে সম্পন্নের সুপারিশ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat