×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৯-১২
  • ৮৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত বৃহস্পতিবার বিকালে একটি সেচঘরে বজ্রপাতে একই পরিবারের পাঁচ সদস্যসহ ৯ জন নিহত ও ৫ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর, খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

বজ্রপাতে নিহতদের স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বজ্রপাতে নিহতদের আত্মীয় স্বজনরা গত বৃহস্পতিবার থেকে কবরস্থ্য লাশ চুরি হওয়ার ভয়ে ও আতঙ্কে দিনাতিপাত করছে দুই গ্রামবাসি। উপজেলার শিবপুর ও মাটিকোড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় নিহতদের আত্মীয় স্বজনরা রাত জেগে লাশ পাহারা দিচ্ছে। নিহতদের স্বজনদের নিকট কথা বলে জানা যায় এভাবে আর কতদিন কবরের লাশ পাহারা দিব। একসময় তো লাশ চুরি হতেই পারে। এ অবস্থায় ভয়ে আতঙ্কে রয়েছে নিহতদের স্বজনরা। লাশ যাতে চুরি না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন গ্রামবাসি। শিবপুর গ্রামের জন সাধারণ প্রতি দিন রাতে পালাক্রমে বজ্রপাতে নিহত
কবরস্থ্য লাশ পাহারা দিচ্ছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, কবর থেকে বজ্রপাতে নিহতদের লাশ চুরি হওয়ার কোনো সুযোগ নেই।
কারণ বজ্রপাতে নিহত হওয়া লাশে ম্যাগনেট তৈরি হয় এটা একটি গুজব। এরুপ গুজবে কেউ কান দিবেন না। যদি বজ্রপাতে নিহতের লাশে শক্তিশালী ম্যাগনেট তৈরি হতো তাহলে সরকারি ভাবে লাশ নিয়ে যেত। কারণ বজ্রপাতে নিহত লাশ দেশের সম্পদ বিদেশে পাচার হতে দিত না সরকার। এক শ্রেণীর কুচক্রী মহল এ ধরনের গুজব ছড়িয়ে সমাজের সহজ সরল মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে নিজেদের আখের গোছানোর ফায়দা লুটছে।
তার পরও মৃত ব্যক্তির স্বজনদের সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat