×
ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৯-১২
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও নর্থ আয়ারল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে আরোহণ উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী চার্লসকে উদ্দেশ্য করে প্রেরিত নিজ স্বাক্ষরিত এক চিঠিতে বলেন, ‘আমি আস্থাবান যে আপনার দূরদর্শী রাজত্বের অধীনে, যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মাতা প্রয়াত মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি সতত-বিকাশমান ভবিষ্যত উপভোগ করতে থাকবে।’ প্রধানমন্ত্রী এই শুভক্ষণ উপলক্ষে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে এবং কমনওয়েলথকে কাক্সিক্ষত পথে চালিত করতে চার্লসকে সর্বান্তকরণে তার সমর্থন ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নতুন রাজা, মহামান্য কুইন কনসোর্ট এবং রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat