×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৯-১৩
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংহতির ভিত্তিতে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য দক্ষিণ-দক্ষিণ সংলাপের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে একটি ফোরাম গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, বিশ্ব পুনর্গঠনের নতুন উপায় খুঁজে বের করার জন্য বিশ্বব্যাপী সংহতি প্রয়োজন। তিনি সোমবার অনুষ্ঠিত ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় মূল বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান।  
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংহতির ভিত্তির উপর গঠন করা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ফোরাম থেকে জাতীয় কল্যাণ ও সমষ্টিগত স্বনির্ভরতা ত্বরান্বিত করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য পরবর্তী পদক্ষেপ নেয়া দরকার।
১২ থেকে ১৫ সেপ্টেম্বর ব্যাংককে অনুষ্ঠিত "গ্লোবাল সাউথ-সাউথ ডেভেলপমেন্ট এক্সপো ২০২২" উপলক্ষে "আমাদের কমন এজেন্ডা-এ মিনিস্ট্রিয়াল ডায়ালগ" শীর্ষক আলোচনার আয়োজন করেছে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক জাতিসংঘর কার্যালয়।
থাই উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আরমিদা সালসিয়াহ আলিসজাহবানা, আর্জেন্টিনার পররাষ্ট্র বিষয়ক, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহী সচিব রাবাব ফাতিমা এবং স্বল্পোন্নত দেশসমূহসহ ল্যান্ডলকড ডেভেলপিং কান্ট্রিস এবং স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস এর প্রতিনিধিরা আলোচনায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat